Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৯:১১:১৭ পিএম
যশোরে জাতীয় উৎপাদনশীলতা  দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) খান মাসুম বিল্লাহ বলেন- সময়, সক্ষমতা ও দক্ষতা কাজে লাগিয়ে পণ্য উৎপাদন করতে হবে। নিষ্ঠা ও কর্মদক্ষতা দিয়ে উৎপাদিত পণ্য মান সম্মত হতে হবে। যাতে করে দেশের মানুষের উপকার হয়। এসময় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য শ্যামল দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিকের উপ মহাব্যবস্থাপক এনাম আহমেদ, নাসিব শিল্প মালিক সমিতির সভাপতি সাকির আলী, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)