নিজস্ব প্রতিবেদক : গ্যাসের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধের যশোর উপশহরের এলপিজি গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান ফিরোজ এন্টারপ্রাইজ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়েল সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকালে উপশহরের এলপিজি গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান ফিরোজ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিদর্শনকালে দেখা যায় সেখানে এলপিজি গ্যাসের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন করেনি। সেপ্টেম্বর মাসের মূল্য তালিকার পরিবর্তে আগস্ট মাসের মূল্য তালিকা প্রদর্শন করেছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।