নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও যশোর জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলাম লেখক অধ্যাপক সহিদুল আলম সদু’র ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের গাড়িখানাস্থ জেলা জাসদ কার্যালয়ে এ উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ। সভাটি পরিচালনা করেন জাসদ যশোর পৌর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবর। স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গণসংযোগ সম্পাদক ও যুব জোটের সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, সদস্য মতিয়ার রহমান পপি এবং জেলা জাসদের প্রচার সম্পাদক ও জাতীয় যুব জোটের জেলা সভাপতি সোহেল আহমেদ। এর আগে বিকালের আলোচনা সভার শুরুতে জেলা জাসদ কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জাসদের নেতৃবৃন্দ মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার কাশিমপুরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। জেলা জাসদের সহ-সম্পাদক মাস্টার নূর ইসলাম, মীজানুর রহমান মজনু, জামির হোসেন এবং যুব জোট জেলা কমিটির সদস্য আহাদ আলী এসময় উপস্থিত ছিলেন।