Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১০:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া দিনব্যাপী সভায় ক্লাবের সাংগঠনিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়, সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আহ্বায়ক ফকির শওকতের সভাপতিত্বে সভায় সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক। আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন আহ্বায়ক কমিটির সদস্য ও বিগত কমিটির কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন। দাপ্তরিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য এম. আইউব। আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল কবির নান্টু ও সরোয়ার হোসেনের সঞ্চালনায় প্রথম অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ফকির শওকত। এরপর সদস্য সচিবের প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব এবং দাপ্তরিক বিভিন্ন বিষয় সভায় উপস্থাপন করা হয়। প্রথম অধিবেশন শেষে জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিরতির পর বিকেল ৩টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনে সদস্য সচিবের প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবের ওপর সদস্যদের মতামত গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ১৮ জন সদস্য বক্তব্য দেন। তারা উপস্থাপিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। আলোচনায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি প্রেস ক্লাব যশোরের ঐতিহ্য, মর্যাদা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়। সদস্যরা এসব বিষয়ে ক্লাবের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবির। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আলোচ্য বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন। পরে সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক ও জাহিদ আহমেদ লিটন তাদের নিজ নিজ প্রতিবেদন অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনা শেষে কণ্ঠভোটে সদস্য সচিবের প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)