Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটিতে জামায়াতের কর্মী সমাবেশ, চেয়ারম্যানসহ ১৩ প্রার্থীর নাম ঘোষণা

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৪:১৩ পিএম

বিল্লাল হোসেন : ‘এ দেশের মানুষ আর খুন, গুম ও হত্যার শিকার হতে চায় না। সাধারণ মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক থেকে মুক্তি চায়।’—যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাধারণ মানুষের শান্তির জন্য দলীয় প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আলমগীর সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ছাতিয়ানতলার মুরাদ হোসেন, ২ নম্বর ওয়ার্ডে খিতিবদিয়ার গোলাম কুদ্দুস, ৩ নম্বর ওয়ার্ডে ঝাউদিয়া ও বাদিয়াটোলার সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে বাগডাঙ্গা ও নলডাঙ্গার নূর আলম (বাবু), ৫ নম্বর ওয়ার্ডে চুড়ামনকাটির আশরাফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে দোগাছিয়া, ইসলামপুর ও আহসাননগরের টিপু সুলতান, ৭ নম্বর ওয়ার্ডে সাজিয়ালী, পোলতাডাঙ্গা ও আব্দুলপুরের আবেদ আলী, ৮ নম্বর ওয়ার্ডে গোবিলা, শ্যামনগর, বেলের মাঠ ও ভগলপুরের সাইফুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডে কমলাপুর ও জগহাটির সাইফুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আফরোজা খাতুন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে লাভলী খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মরিয়ম খাতুনকে মনোনয়ন দেওয়া হয়। চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুদ্দিন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক অধ্যাপক মুনির আক্তার, যশোর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক এবং খুলনা বিভাগীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী কবির বিন সামাদ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতের ওলামা সভাপতি মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কোরবান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আরিফুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)