Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৪:১৯ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত হোসনেয়ারা খাতুন (৫৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এএসআই (নিঃ) আনন্দ কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সলেমানপুর (সরদারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হোসনেয়ারা খাতুন এসসি-৪১৪/২৬ ও মহেশ সিআর-৬৪৯/২৪ নম্বর মামলার সিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি সলেমানপুর গ্রামের মৃত মহিত বিশ্বাসের মেয়ে এবং মৃত আব্দুল গফফারের স্ত্রী। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)