Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজুরা বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মজিদের ইন্তেকাল

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:১৮:৫৩ পিএম

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরা বালিকা বিদ্যালয়ের সাবেক মৌলবি শিক্ষক ও ক্বারি আব্দুল মজিদ (৬৮) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে আব্দুল মজিদকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। মরহুমের মেঝো ছেলে হাবিবুর রহমান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর মির্জাপুর মাদ্রাসার সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। খাজুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, ক্বারি আব্দুল মজিদ ১৯৮৪ সালের ১ জানুয়ারি খাজুরা বালিকা বিদ্যালয়ে মৌলবি শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ৩৪ বছর দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ২৯ ফেব্রুয়ারি অবসরে যান। তিনি আরও বলেন, কর্মজীবন ও দীর্ঘদিনের সামাজিক চলাফেরায় আব্দুল মজিদের কোনো বদনাম ছিল না। তিনি অত্যন্ত সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন এবং সবার সঙ্গে মিলেমিশে চলতেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)