Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উপশহর ডিগ্রি কলেজের শিক্ষক দিপুর ইন্তেকাল

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৪২:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর উপশহর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদুন নবী খান দিপু (৭৫) ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১২টায় সদর উপজেলার কিশমত নওয়াপাড়ার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে......রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর উপশহর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কারবালায় তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। বিষয়টি জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মধু। এছাড়া আরো শোক জানিয়েছেন উপশহর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ। উল্লেখ্য সহকারী অধ্যাপক খালেদুন নবী খান দিপু বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাবেক সহ সভাপতি, সদর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)