মিরাজুল কবীর টিটো: যশোরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জেলা শাখা। হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন জিলা স্কুল, রানার্স চৌগাছার জেএইচডি মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার্স আপ কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় । কাবাডি (বালিকা) অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন, যশোর আদর্শ বালিকা বিদ্যালয় রানার্স আপ। হ্যান্ডবল বালকে প্রথম যশোর জিলা স্কুল, দ্বিতীয় জেএইচ মাধ্যমিক বিদ্যালয়। হ্যান্ডবল বালিকায় প্রথম কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় কুয়াদা বাকা মাধ্যমিক বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম । জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার খালিদ হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। এছাড়া আরো বিজয়ীরা হলো-দাবা বালক বড় ইভেন্টে প্রথম নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইসমাইল আহম্মেদ লাবিব, দ্বিতীয় সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিয়ান খান, বালক মধ্যমে প্রথম পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ জীম রহমান, দ্বিতীয় চৌগাছা সরকারে শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেহেরাব হাসনাত, দাবা বালিকা বড় ইভেন্টে প্রথম গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সাদিয়া তাসনিম, দ্বিতীয় মনিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নওরিন নম্দিনী জামিয়া, দাবা বালিকা মধ্যমে প্রথম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রকৃতি বিশ্বাস, দ্বিতীয় চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের তাসনিম ওয়াসিফা শ্রেষ্ঠ। কেশবপুর বাউশলা দাখিল মাদ্রাসার আবু ইশা, দ্বিতীয় বাঘারপাড়ার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের আবির হোসাইন, ১০০ মিটার চিৎ সাতারে প্রথম কেশবপুর পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের সিয়াম হোসেন, দ্বিতীয় কেশবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাহমুদ হাসান, ১০০ মিটার বুক সাতারে প্রথম সদরের মুসলিম একাডেমী রিয়াদ হোসেন, দ্বিতীয় আঞ্জুমানারা একাডেমির আবিদুর রহমান, ২০০ মিটার মুক্ত সাতারে প্রথম সদরের মুসলিম একাডেমী রিয়াদ হোসেন, দ্বিতীয় আঞ্জুমানারা একাডেমির আবিদুর রহমান। ১০০ মিটার মুক্ত সাতারে প্রথম অভয়নগরের দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের মোহন বিশ্বাস, দ্বিতীয় জয় গালদার, ৫০ মিটার বুক সাতারে প্রথম অভয়নগরে মশিয়াহাটী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ণব বিশ্বাস, দ্বিতীয় একই উপজেলার আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের জিয়াদুল খন্দকার, ৫০ মিটার চিৎ সাতারে প্রথম অভয়নগরে মশিয়াহাটী মাধ্যমিক সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ইউশা মাহিন, দ্বিতীয় গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিফাত পারভেজ, ১০০ ৫০ মিটার মুক্ত সাতারে প্রথম অভয়নগরে দত্তগাতী মাধ্যমিক বিদ্যালয়ের মণিষা বিশ্বাস, দ্বিতীয় কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তাসনিম সুলতানা।