Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ৩টি প্রতিষ্ঠানে জরিমানাসহ দুই মাদকসেবীর কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৪১:৫৭ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নেতৃত্বে অভিযানগুলি পরিচালনা করা হয়। অভিযান টিম সূত্র জানায়, দুপুরে শহরের ছন্দা সিনেমা হলের নিচে ফিরোজ ডেন্টালে অভিযান চালানো হয়। সনদবিহীন দন্ত চিকিৎসক অপরাথে প্রতিষ্ঠানটির মালিক ফিরোজ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সিলগালাসহ সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স আনিস স্টোরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট, মাদক সংশ্লিষ্ট নিষিদ্ধ দ্রব্যাদি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়ায় মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়। অনুরুপভাবে, একটি কসমেটিকসের দোকানে বিদেশি প্রসাধনী পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনুরুপভাবে অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ঝিনাইদহের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মিরাজুল ইসলাম তালুকদার ও মফিজুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহের একটি দলসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস উপস্থিত ছিলেন, অপরদিকে, জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের চিকিৎসার জন্য ২০০ ভায়াল অ্যান্টির?্যাবিস ভ্যাকসিন এবং সাপের কামড়ের চিকিৎসার জন্য ১৬ ভায়াল অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)