Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

এখন সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৩৫:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-তানভীর শাওন (২০), জাহাঙ্গীর হোসেন (৪৮), টিটো সরদার (৩৫), নিছার গাজী (৪০), জামাল গাজী (৩৭) ও হুমায়ুন কবির (৩৫)। তাঁদের মধ্যে তানভীরকে ২০ দিন, নিছার ও জামালকে ৩০ দিন এবং অপর তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানায়, মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্তদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)