Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া উপজেলা আহবায়ক কমিটি গঠন

এখন সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১২:৩০ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি:: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যশোর জেলা শাখার সিদ্ধান্তের আলোকে বাঘারপাড়া উপজেলায় সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ (ছয়) মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে এই কমিটিকে আগামী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। রবিবার (১৩সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির যশোর জেলার অফিসিয়াল প্যাডে বাঘারপাড়া উপজেলার আংশিক আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। এই উপজেলা আহবায়ক কমিটি এনসিপি যশোর জেলা আহবায়ক মো. নুরুজ্জামান ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান আজাদের অনুমোদনক্রমে গঠিত হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে রাজিবুল ইসলাম টগরকে আহবায়ক, হারুন পাশাকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ফরহাদ হোসেন জনিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন: যুগ্ম আহ্বায়ক পদে সোহেল আরমান , রাকিবুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম সদস্য সচিব পদে কামরুল ইসলাম নান্টু, নাজমুল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে শামিম পারভেজ, সহকারী সাংগঠনিক আমিনুল এহসান ফয়সাল। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হুযায়ফা তামিম, দপ্তর সম্পাদক সাগর আহমেদ হৃদয় ও প্রচার সম্পাদক মুকুল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)