Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনির শ্রীউলায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১৩:৩৭ পিএম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ইউনিয়নের ৩৫০ জন উপকারভোগিকে প্রত্যেককে সেপ্টেম্বর মাসেন বরাদ্দ ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। প্রত্যেক উপকারভোগী ২২০ টাকা করে সঞ্চয় জমা দিয়ে চাল গ্রহন করেন। সঞ্চয়ের টাকা আল আরাফা ইসলামী ব্যাংকে উপকারভোগিদের স্ব স্ব একাউন্টে জমা হয়। কার্ডের মেয়াদ দু’বছর পূর্ণ হলে তারা সঞ্চয়ের টাকা একসাথে উঠিয়ে নিতে পারবেন। চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক দীপংকর বাছাড় দীপু। এসময় ২নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার ইয়াছিন আলী, ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার শাহনাজ পারভিনসহ সকল ইউপি সদস্য স্ব স্ব ওয়ার্ডের উপকারভোগিদের মাঝে চাউল বিতরণ তদারকি করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)