Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এখন সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৫৭:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এ কর্মসূচিতে যশোর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এসএম আশিক আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম, মুনশি সোহেল রানা, ইউআরসির ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, স্কাউটসের জেলা সহসভাপতি আব্দুর রহমান, উপজেলা সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরিফ হাসানসহ গার্লস গাইডের সদস্যরা। পরে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)