Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

এখন সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২৯:৫৮ পিএম

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক নারীর কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। অভিযানে এসআই লক্ষণ, এসআই আনজির হোসেন ও এসআই তারিকুর রহমান শুভসহ পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে উত্তর একসরা গ্রামের মজিবর মোড়লের ছেলে মো. ইয়াছিন আরাফাত (৩৮), শ্যামনগর থানার সিআর-৩৫৯/২৫ মামলার আসামি উত্তর একসরা গ্রামের আব্দুল গনি মোড়লের ছেলে সাইদ হোসেন এবং জিআর নং নারী ও শিশু-৬০/২৪ মামলার আসামি উত্তর একসরা গ্রামের মৃত অজিয়ার মালীর ছেলে মো. হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গদাইপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী মোছা. ছানিছা খাতুন পারভীন (৪০)-কে গদাইপুর ঠাকুরবাড়ি সাকিনস্থ বিধান ঠাকুরের মুদি দোকানের সামনে থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, জিআর-১৮০/২৫ মামলার আসামি মানিকখালি গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে মো. মোমরেজ শেখ (৫০) ও তার ছেলে মো. রাজা শেখ (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর শনিবার দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)