Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর বোর্ডে এসএসসি’র খাতা চ্যালেঞ্জ করেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ১১:২১:০৩ পিএম

মাগুরা প্রতিনিধি : যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ করেও ফেল করায় মাগুরা সদর উপজেলা বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত ওই শিক্ষার্থী বাহারবাগ গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ৬৪ নাম্বার পেয়ে ফেল করে ওই শিক্ষার্থী। এরপর খাতা চ্যালেঞ্জ করে । পুনরায় পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হলে সেখানে ইংরেজিতে অকৃতকার্য হয় ওই শিক্ষার্থী। মনোকষ্টে ওই শিক্ষার্থী রাগে ক্ষোভে নিজ ঘরে গলায় রশি দিয়ে অত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মাগুরা সদর থানা অফিসার ইনর্চাজ ওসি আব্দুল আল মামুন বলেন- সদর উপজেলা বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে শুনেছি। এ ব্যাপারে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)