Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডেঙ্গু প্রতিরোধে যশোর মেডিকেল কলেজের সচেতনতামূলক র‌্যালি

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৮:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে যশোর মেডিকেল কলেজের (যমেক) উদ্যোগে র?্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের দড়াটানা মোড়ে যায়। সেখানে চিকিৎসকরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে র‌্যালিটি হাসপাতাল চত্বরে ফিরে আসে। সেখানে রোগীর স্বজনদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনসার আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র কনসালট্যান্ট ডা. হিমাদ্রি শেখর সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুজ্জামান আজাদ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির। এছাড়া অধ্যাপক ডা. সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ডা. আহাদ আলী মহলদার, সহকারী অধ্যাপক ডা. রবিউল ইসলাম, অধ্যাপক ডা. মনিকা রানী মহান্ত, সহকারী অধ্যাপক ডা. মাহাবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. পলাশ কুমার বিশ্বাস, অধ্যাপক ডা. মনির হাসান, সহকারী অধ্যাপক ডা. এস এম গাজী শরিফউদ্দিন আহমদ ও সহকারী অধ্যাপক ডা. এস এম মাসফিকুর রহমান কর্মসূচিতে অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)