Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বৈদ্যুতিক ও এসির তার চুরির দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১১:২৫:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক : বৈদ্যুতিক কেবল ও এসির তামার তার চুরির অপরাধে জিহাদ হাসান বাবু (২৫) নামে এক যুবককে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম একদিনের বিচারিক আদালতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়ার আরাফাত হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে বাঘারপাড়ার কৃষ্ণনগর গ্রামের একটি বাড়ি থেকে এসি ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মঙ্গলবার হাশিমপুর বাজারে স্থানীয়রা বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করে। কোতোয়ালি থানা পুলিশ আটক বাবুকে মঙ্গলবার প্রতিবেদনসহ এক দিনের বিচারিক আদালতে সোপর্দ করে। প্রতিবেদনের উপর শুনানি ও আসামি দোষ বিচারক তাকে ওই সাজা দিয়েছেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)