Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোর নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৭:১৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটি এ তালিকা প্রকাশ করে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে কোনো মনোনয়নপত্র প্রত্যাহার না হওয়ায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় সেসব পদে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে। সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওহাবুজ্জামান ঝন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সভাপতির দুটি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন একক প্রার্থী হওয়ায় তারা জয়ের পথে। একইভাবে যুগ্ম সম্পাদকের দুটি পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী একক প্রার্থী হওয়ায় এ পদেও ভোট হবে না বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী। এ দুটো পদে নির্বাচন হচ্ছে না। সদস্য পদে ছয়জন নির্বাচিত হবেন। এ ছয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন—আব্দুল ওয়াহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিন্টু, এস.এম সোহেল ও সফিকুল আলম (সফিক সায়ীদ)। তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সঙ্গে সঙ্গে ভোট গণনা শুরু এবং শেষে ফলাফল প্রকাশ করা হবে। ফলে ৬টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় ১৯ সেপ্টেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৬টি সদস্য পদে ভোট দেবেন ১২১ জন ক্লাবের ভোটার। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)