Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলের গুয়াখোলা বিদ্যালয়ে ‘চিরন্তন নজরুল’ অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৩০:৫৩ পিএম

ফরহাদ খান, নড়াইল: নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘চিরন্তন নজরুল’ অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ অনুষ্ঠানে আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠে। এছাড়া ‘নজরুল চেতনা’ শীর্ষক দেয়ালিকায় কবিতাসহ শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল লেখা উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন। সভাপতিত্ব করেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, পিটিএ কমিটির সভাপতি সঞ্জয় কুমার পালসহ অনেকে। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বিদ্রোহী কবি, মানবতা কবির, সাম্যের কবি, প্রেমের কবি। তার জীবনাদর্শ শিক্ষার্থীসহ সবার মাঝে শক্তি ও সাহস জোগায়। অনুপ্রেরণা সৃষ্টি করে। মানবিকতার শিক্ষা দেয়। তাই ‘নজরুল বর্ষ’ এর শিক্ষা, চিন্তা-চেতনা সবার মাঝে যথাযথ ভাবে প্রতিফলিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)