ক্রীড়া প্রতিবেদক : যশোরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা রোববার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। সদর উপজেলা মাধয়মিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বলেন বিএম জহুরুল পারভেজসহ শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এসএম আশিক আহমেদ। পুরস্কার প্রাপ্তরা হল-হ্যান্ডবল বালিকায় চ্যাম্পিয়ন দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রানার্স আপ পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন জিলা স্কুল, রানার্স আপ মুনসেফপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। দাবা বালক বড় ইভেন্টে চ্যাম্পিয়ন সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের রিয়ান হোসেন, রানার্স আপ পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের জুনায়েদ রহমান, দাবা বালিকা বড় ইভেন্টে চ্যাম্পিয়ন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ফাইজা ওয়াহিদ, রানার্স আপ জয়েন্তা মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান পৃথা, দাবা বালক মধ্যেম ইভেন্টে চ্যাম্পিয়ন পুলিশ লাইন মাধ্যামিক বিদ্যালয়ের শেখ জীম রহমান, রানার্স আপ বিএমএস বলাডাঙ্গা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের নাহিদ হোসেন সিয়াম, দাবা বালিকা মধ্যেম ইভেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রকৃতি বিশ্বাস, রানার্স আপ বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্ত বন্যা ঘোষ। চিৎ সাঁতার বালিকায় প্রথম যশোর বালিকা বিদ্যালয়ের ফারিয়া জারিন, ২য় মুসলিম একাডেমির মারিয়া সুলতানা, ম্ক্তু সাঁতার বালকে(বড়) প্রথম মুসলিম একাডেমির রিয়াদ হোসেন, ২য় আঞ্জুমানারা একাডেমির আবিদুর রহমান, ম্ক্তু সাতাঁর বালিকায়(বড়) প্রথম সেক্রেট হার্টের নুজহাত জাহান, ২য় প্রিপারেটরী স্কুলের সোনিয়া আক্তার ইলমা, বুক সাতাঁর বালক মাধ্যমে ১ম মুসলিম একাডেমির সুয়াম, ২য় আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির বাদল শেখ, ম্ক্তু সাতাঁর বালকে (বড়) প্রথম সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের রিয়াদ হোসেন, ২য় হামিদুর মাধ্যমিক বিদ্যালয়ের শাওন হোসেন, বুক সাঁতার বালকে ১ম মুসলিম একাডেমির রিয়াদ হোসেন, ২য় আঞ্জুমানারা একাডেমির আবিদুর রহমান, বুক সাতারঁর বালিকায় (বড়) ১ম সেক্রেড হার্টের নুজহাত জাহান, ২য় আদর্শ বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন। প্রজাপতি সাঁতার বারিকায় প্রথম হাটপাড়া দাখিল মাদ্রাসার হাবিবুর রহমান, দ্বিতীয় হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আরাফাত হোসেন, প্রজাপতি সাঁতার বালক বড় ইভেন্টে প্রথম হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের রিয়াদ হোসেন, দ্বিতীয় বিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের তানভীর ইসলাম, চিৎ সাঁতার বালক বড় ইভেন্টে প্রথম মুসলিম একাডেমীর রিয়াদ হোসেন, দ্বিতীয় ভাটপাড়া দাখিল মাদ্রাসার ইকরামুল ইসলাম, চিৎ সাঁতার বালিকা বড় ইভেন্টে প্রথম আদর্শ বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন, দ্বিতীয় মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের সোনিয়া আক্তার ইলমাম।