Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাংলালিংক পাওয়ার অ্যাপের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ নিয়ে ওরিয়েন্টেশন

এখন সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১০:০৫:২২ এম

প্রেস বিজ্ঞপ্তি: বাংলালিংক পাওয়ার অ্যাপ ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করতে এক ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ সকালে যশোর শহরের ‘বাঁচতে শেখা’ কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। দুপুর পর্যন্ত চলা এ আয়োজনে বাংলালিংকের কর্মকর্তারা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের অ্যাপটির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। আশ্বাস প্রকল্পের আওতায় উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন সেশনে পার্টনার সংগঠন রাইটস যশোরের ২০ জন মানব পাচারের পর ফিরে আসা ক্ষুদ্র উদ্যোক্তাসহ ব্যবসায়ী নারী-পুরুষ সারভাইভার অংশগ্রহণ করেন। এ সময় রাইটস যশোরের আশ্বাস প্রকল্পের কর্মীরাও উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে বাংলালিংকের কর্মকর্তারা মাল্টিমিডিয়া উপস্থাপনার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাংলালিংক পাওয়ার অ্যাপ ব্যবহারের পদ্ধতি, এর সুবিধা এবং অ্যাপের মাধ্যমে অতিরিক্ত আয়ের সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। অংশগ্রহণকারীরা ব্যবহারিকভাবে অ্যাপটি পরিচালনা ও বিভিন্ন ফিচার সম্পর্কে শেখার সুযোগ পান। আয়োজকরা বলেন, ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি এবং তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সমগ্র কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)