Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এখন সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১০:০৪:১৩ এম

যবিপ্রবি প্রতিনিধি : পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিনদিন ব্যাপী আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬। বুধবার ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। গত ৩১ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর অংশগ্রহণকারী ও শরীরচর্চা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এই দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে-এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ অর্জনকারীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি এরকম ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। যবিপ্রবি সবসময় ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আশা করি সকলের চেষ্ঠায় যবিপ্রবি ক্রীড়ায় দেশব্যাপী এই সফলতা আগামীতেও ধরে রাখবে। অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)