Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৮১ হাজার টাকা চুরি

এখন সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১০:০৪:১৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে একটি ভ্যারাইটিজ স্টোর ও বিকাশের দোকানের ক্যাশ কাউন্টার থেকে ২ লাখ ৮১ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে চোর হিসেবে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দোকান মালিক। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২৬ মিনিটের দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে দোকান মালিক শরীফ এনামুল হক (শিপন) জানান, আরবপুর দীঘিরপাড় এলাকায় তার ‘ডে-নাইট ফার্মা’ নামের একটি ভ্যারাইটি স্টোর ও বিকাশ লেনদেনের দোকান রয়েছে। ঘটনার সময় তিনি দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সুযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কৌশলে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে তিনি দোকানে এসে বিকাশ লেনদেনের ক্যাশ কাউন্টারে রাখা টাকা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি ক্যাশ কাউন্টার থেকে ২ লাখ ৮১ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। অভিযোগকারী আরও জানান, চুরির ঘটনায় তিনি মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা সম্ভব বলে উল্লেখ করে তিনি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (৩১ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শরীফ এনামুল হক (শিপন)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)