Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ইয়াবাসহ শুটার হাসান গ্রেপ্তার

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ০৮:১৬:৫৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ইয়াবাসহ চুয়া হাসান ওরফে শুটার হাসান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার বহিলাপোতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুটার হাসান যশোর জেলার শার্শা থানার বহিলাপোতা (দক্ষিণপাড়া) গ্রামের বাবলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক ও একটি চুরির মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহিলাপোতা গ্রামে আবুল কালামের মুদি দোকানের সামনে সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন শুটার হাসানকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)