নিজস্ব প্রতিবেদক : যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এ উপলক্ষে সংগঠনের চাঁচড়া ডালমিল এলাকাস্থ কার্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান যশোর জজ কোর্টের সাবেক পিপি ও সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। তিনি বলেন-নবনির্বাচিত নেতৃবৃন্দকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন-পরিবহন সেক্টরে আগের মতো উদ্দীপনা নেই। নেতৃত্বের রদবদল হয়। মালিকরা যেমন গাড়ির ক্ষতি চান না, তেমন সাধারণ মানুষ জীবনের নিরাপত্তা চান। সেই বিবেচনায় সমিতি চালাতে হবে। সবাইকে এক বৃত্তে রেখে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বক্তব্য রাখেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, সিমান্ত বাস মালিক সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তার কামাল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তূজা হোসেন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শুরুর পূর্বে নেতৃবৃন্দকে শপথ বাক্যপাঠ করানো হয়। শপথ গ্রহণ করা নেতৃবৃন্দ হলেন-সভাপতি আজিমুল কামাল (নীল), কার্যকারী সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি আলমগীর কবীর (আলম), সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা সেলিম (সুমন), সহ-সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম আহম্মদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান (দুলাল), প্রচার সম্পাদক ইউনুস আলী, সড়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সড়ক সম্পাক ইব্রাহিম (কালু), সদস্য রবিউল ইসলাম, শেখ সোহেল আহমেদ ও মিজানুর রহমান।