Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় পরকীয়ার অভিযোগে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

এখন সময়: মঙ্গলবার, ২৮ জুলাই , ২০২৬, ০৯:২৩:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি : পরকীয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকায় ভাঙড়ি ব্যবসায়ী রুবেল শেখের (২৮) পুরুষাঙ্গ কাটার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ঘুমন্ত অবস্থায় রুবেলের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর তার স্ত্রী আদরী বেগমকে (২০) আটক করেছে পুলিশ। আদরী গোপীনাথপুরের বাদল মিয়ার মেয়ে। ভুক্তভোগী রুবেলের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই দিতে হয়েছে। রুবেল যশোরের ধলগ্রামের শহিদ শেখের ছেলে। লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে শ্বশুরবাড়িতে থাকেন তিনি। চিকিৎসাধীন রুবেল জানান, পরকীয়া সন্দেহে তার স্ত্রী প্রায়ই ঝগড়া করত। এর জের ধরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী আদরী কাঁচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। ঘুম ভেঙ্গে চিৎকার করলে বাড়ির অন্য সদস্যরা এসে রুবেলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার পুরুষাঙ্গের ক্ষত স্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রুবেলের স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)