Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করলো ইফাজ কবির রাদ

এখন সময়: মঙ্গলবার, ২৮ জুলাই , ২০২৬, ০৯:২৫:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে খুলনা অঞ্চলের প্রতিনিধি হিসেবে তায়কোয়ানডো ৪৫ কেজি ইভেন্টে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতে যশোরের মুখ উজ্জ্বল করেছে কৃতি খেলোয়াড় ইফাজ কবির রাদ। ইফাজ যশোরের সুপরিচিত ফুটবল রেফারি ও দৈনিক স্পন্দন পত্রিকার ব্যবস্থাপক ফেরদৌস হাসান-এর বড় ছেলে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই জাতীয় পর্যায়ে এই গৌরবময় সাফল্য অর্জন করেছে সে। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে উক্ত পদক গ্রহণ করে। রাদের এই সাফল্যে পরিবার, যশোরবাসী এবং খুলনা অঞ্চলের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। তার বাবা-মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, রাদ ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও গৌরবের সঙ্গে তুলে ধরবে। রাদ এর বাবা মোঃ ফেরদৌস হাসান বলেন, “ছেলের এই সাফল্যের পেছনে তার নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি কোচ মোঃ তবিবুর রহমানের আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাই, সে যেন ভবিষ্যতে দেশের জন্য আরও বড় অর্জন এনে দিতে পারে।” রাদের কোচ ও জাতীয় রেফারি মোঃ তবিবুর রহমান বলেন, “ইফাজ অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী একজন খেলোয়াড়। নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস।” ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, রাদের এই অর্জন প্রমাণ করে যশোরের মাটিতে প্রতিভার কোনো অভাব নেই। তার এই সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং তাদের সামনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)