Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শনিবার থেকে শুরু সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ০১:২৩:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আগামী শনিবার (১৮-৭-২০২৬) থেকে ঢাকায় শুরু হচ্ছে (১৮ ও ১৯ জুলাই ২০২৬) দুইদিন ব্যাপী “১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ ও ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ২০২৬”। এছাড়া বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) থেকে ঢাকায় পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়াম বেইলী রোডে অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী (১৬ ও ১৭ জুলাই) রেফারি ও কোচেস লাইসেন্সিং পরীক্ষা। বাংলাদেশ সহ সাউথ এশিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের ১৫০জনের অধিক রেফারি ও কোচ পরীক্ষায় অংশ গ্রহন করবেন। আর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দুইদিন ব্যাপী এবারের সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ভারত, পাকিস্থান, নেপাল, ভূটান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ দল থেকে বিভিন্ন ক্যাটাগোরীতে মোট ৫৬৫জন খেলোয়াড় অংশ গ্রহন করছে। এবারে আয়োজিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় মোট ৬৩টি গোল্ড এবং ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতায় মোট ৩০টি গোল্ড সর্বমোট ৯৩টি গোল্ড মেডেল জয়ের জন্য ফাইট করবে প্রতিযোগিরা। প্রতিযোগিতা উপলক্ষে আজ বুধবার (১৫জুলাই ২০২৬) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন ফেডারেশনের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো: শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, সদস্য আবুল কালাম আজাদ ও মাসুদুল ইমলাম সহ অন্যান্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)