Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সাবেক কমিশনার নূর-উন-নবীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ০১:১৭:২৪ এম

​নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার নূর-উন-নবীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মরহুমের পরিবারের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বিকেলে যশোর শহরের ছোটোনের মোড় এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে মরহুম নূর-উন-নবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দেন। ​বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জাহানারা বেগম, জ্যেষ্ঠ পুত্র খুরশিদ ইসলাম বাবুসহ পরিবারের অন্যান্য স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম নূর-উন-নবী আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সেই স্মৃতি ও আদর্শকে ধরে রাখতেই প্রতি বছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের সাহায্য ও সহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিবারের সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)