Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভারী বর্ষণে যশোরে ২ হাজার ৫০ বাড়িসহ রাস্তা-সেতুর ক্ষতি

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ১২:২৯:৪৭ এম

মিরাজুল কবীর টিটো : ভারি বর্ষণে কারনে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যশোর জেলার ৮ উপজেলার ২০ ইউনিয়ন ও ৭ পৌরসভার ২ হাজার ৫০ বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭ দশমিক ৫০ কিলোমিটার কাচা ও পাকা রাস্তা, ৭টি সেতু ও কালভার্ট, ৪টি শিক্ষা প্রতিষ্ঠান। ২৭ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের। চাল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের দেয়া তথ্যানুযায়ী-ঝিকরগাছা পৌরসভা এলাকা ও ১টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ১৫০ বসতবাড়ি আধা কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। চৌগাছার পৌরসভা এলাকা ও ২টি ইউনিয়নে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ১৫০ বসতবাড়ি এক কিলোমিটার রাস্তা, ১টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। অভয়নগরের পৌরসভা এলাকা ও ১টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ৪০০ বসতবাড়ি , এক কিলোমিটার রাস্তা, ১টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। বাঘারপাড়ার পৌরসভা এলাকা ও ১টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ২০০ বসতবাড়ি, ১টি শিক্ষা প্রতিষ্ঠান, আধা কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। সদর উপজেলার পৌরসভা এলাকা ও উপশহর ও বসুন্দিয়া ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ২০০ বসতবাড়ি, ১টি শিক্ষা প্রতিষ্ঠান দেড় কিলোমিটার রাস্তা, ৩টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। কেশবপুরেরপৌরসভা এলাকা ও ৩টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ২০০ বসতবাড়ি, ১টি শিক্ষা প্রতিষ্ঠান, এক কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১টি আশ্রয় কেন্দ্রে ৭ ব্যক্তি উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। শার্শায় পৌরসভা এলাকা ও ২টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ২০০ বসতবাড়ি , এক কিলোমিটার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মণিরামপুরে ৬টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় ৫৫০ বসতবাড়ি, ১টি শিক্ষা প্রতিষ্ঠান ২১ কিলোমিটার রাস্তা, ১টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)