Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ যুবক গ্রেপ্তার

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ১০:০২:০২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে শার্শা উপজেলার নাভারণ ডগের বাগান এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুল কাদের যশোর জেলার শার্শা থানার নাভারণ রেলবাজার (নাভারণ গরুর হাটের পেছনে) এলাকার বাসিন্দা সালাম গাজী এবং শিল্পী বেগম দম্পতির পালিত ছেলে। পুলিশ জানিয়েছে, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় জনতার হাতে আটক আব্দুল কাদের নামে এক যুবককে পুলিশের হেফাজতে নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল কাদেরের দেওয়া তথ্যের ভিত্তিতে নাভারণ রেলবাজার এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ৫টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইলসহ মোট ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)