Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ভিডিও কলে উদ্বোধন প্রধানমন্ত্রীর

যশোরে ভিন্ন আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হবে : ডিসি

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ১১:১৭:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। ভিডিও কনফারেন্সে যশোর কালেক্টরেট সভাকক্ষ থেকে সংযুক্ত ছিলো জেলা প্রশাসন। ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোরে ভিন্ন আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হবে। আমরা একটি সভা করে এক বছরের পরিকল্পনা গ্রহণ করবো। সেটা সরকারের কাছে পাঠানো হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)