মিরাজুল কবীর টিটো : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে এ পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে নকল করার দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এদিন অনুপস্থিত ছিল ২ হাজার ৭৮ পরীক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা কম থাকলেও অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা বেশি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ড সূত্র জানায়, শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। এর মধ্যে বাংলা প্রথম পত্রে ৮৬ হাজার ৭৮৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৮৪ হাজার ৭০৬। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৮ পরীক্ষার্থী। নকল করার দায়ে ২ পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। একই বিষয়ের পরীক্ষায় গত বছর পরীক্ষার্থী সংখ্যা বেশি থাকলেও অনুপস্থিতির সংখ্যা ছিল কম। তবে কোন বহিষ্কার ছিল না। ৯১ হাজার ৯৪৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৯০ হাজার ৩১১, অনুপস্থিত ছিল ১ হাজার ৬৩৮ পরীক্ষার্থী। অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী মধ্যে ঝিনাইদহের ২৬ কেন্দ্রে ১০ হাজার ৭৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১০ হাজার ৪৬৮, অনুপস্থিত ছিল ২৮৬ পরীক্ষার্থী। বারোবাজার-৪২২ নম্বর কেন্দ্রে নকল করার দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। খুলনার ৪৮ কেন্দ্রে ১৭ হাজার ১৪০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৬ হাজার ৭১৮, অনুপস্থিত ছিল ৪২২ পরীক্ষার্থী। বাগেরহাট ২৩ কেন্দ্রে ৫ হাজার ৮৬৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৭১৫, অনুপস্থিত ছিল ১৫৩ পরীক্ষার্থ। সাতক্ষীরার ২৩ কেন্দ্রে ৯ হাজার ৫০৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৯ হাজার ২৬৬, অনুপস্থিত ছিল ২৪১ পরীক্ষার্থী। কুষ্টিয়ার ২৪ কেন্দ্রে ১১ হাজার ৫২৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ২৮২ , অনুপস্থিত ছিল ২৪৬ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গার ১২কেন্দ্রে ৫ হাজার ৭৩৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৬০২, অনুপস্থিত ছিল ১৩১ পরীক্ষার্থী। মেহেরপুরের ৮ কেন্দ্রে ২ হাজার ৩২৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ২ হাজার ২৭০, অনুপস্থিত ছিল ৫৭ পরীক্ষার্থী। যশোরের ৫২ কেন্দ্রে ১৫ হাজার ৪৯১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৫ হাজার ১৯৪, অনুপস্থিত ছিল ২৯৭ পরীক্ষার্থী। নড়াইলের ১০ কেন্দ্রে ৩ হাজার ৫৭৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৩ হাজার ৪৭৭, অনুপস্থিত ছিল ১০১ পরীক্ষার্থী। মাগুরার ১৪ কেন্দ্রে ৪ হাজার ৮৫৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪ হাজার ৭১৪ , অনুপস্থিত ছিল ১৪৪ পরীক্ষার্থী। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন-শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকরা ঘটনা ঘটেনি। তবে গত বছরের তুলনায় এ বছর অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা বেশি বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন কথা বলেননি।