মাসুম বিল্লাহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর এই প্রথম যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ জুন শনিবার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি কমিটির প্রধান ও জেলা কৃষক দলের সদস্য হারুন-অর-রশীদ সম্মেলনস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সম্মেলনস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির সদস্য ও উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগর হোসেন, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার হাসান ইমাম, অধ্যাপক হুমায়ুন কবীর, সদর উপজেলা কৃষক দলের সদস্য শিমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকদের প্রত্যাশা, বিএনপি প্রতিষ্ঠার পর ইছালী ইউনিয়নে কৃষক দলের প্রথম এ সম্মেলন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।।