নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের রেলগেট এলাকা থেকে ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মনোয়ারা হোসেন মনোকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক মনো রেলগেট পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের মেয়ে। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার আটক মনোকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ডিবির এসআই সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় হয়। এ সময় মনোয়ারা হোসেন মনোকে আটক ও তল্লাশি করে ১'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সামিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন।