নিজস্ব প্রতিবেদক: যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের নাম পরিবর্তন বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের জমির বিষয়সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক নার্গিস বেগম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, সমাজসেবার উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মৌসুমী বিনতে মানিক, সংশ্লিষ্ট এনজিওর প্রতিনিধি আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সহকারী শিক্ষক স্বামী আরা, অভিভাবক সদস্য মোঃ ফজলুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম প্রমুখ।