Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে দুই পিস্তলসহ গ্রেফতার ২

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৪:১৪:০২ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দেশে তৈরী পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। থানার সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান ও অন্যান্য অফিসার সম্মিলিতভাবে পৃথক অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আনিছুর রহমান (৩৪) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুচির ছেলে মহাসিন কাগুচি (২৮)। গ্রেফতার হওয়া আনিছুর রহমান ও মহাসিন কাগুচি কালিগঞ্জের কৃষ্ণনগরসহ পার্শ্ববর্তী এলাকার ত্রাস দুর্ধর্ষ ডাকাত ইয়ার ও বাহার আলীর অন্যতম সহযোগী বলে পুলিশ জানিয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম দ্রুত বিচার আইন (২০০২) এর ৪/৫ ধারায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে পিস্তলসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)