Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ০৩:০৭:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবাব (২০ জুন) প্রেসক্লাব যশোরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও আধুনিক ও নির্ভুল সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক, বাংলাদেশ এডিটার কাউন্সিলের সদস্য ও বিসিবির পরিচালক সান্তনু ইসলাম সুমিত, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স, মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)