Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ও দোকান ভাঙচুর, আহত ১২

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ০৯:৪১:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : জমিজমা সংক্রান্ত বিরোধ এবং গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্ততপক্ষে সাতটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ১২জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার সকালে এবং শনিবার বিকেলে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
প্রতিপক্ষের হামলায় হায়দার, সোহাগসহ অন্তত সাতটি বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে। রুহুল ফরাজির লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় টিন ও সিমেন্টের চালা, বেড়া, চেয়ার, ফ্রিজ, টিভি, ফ্যান, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি হয়েছে।
এছাড়া শনিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় সাইফুল ফরাজী গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, প্রতিপক্ষের হামলার ভয়ে সাইফুল ফরাজীর গ্রুপের পুরুষরা বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে অবস্থান নিয়েছেন। তারা বাড়িতে ফিরতে চান এবং এ ঘটনার বিচার চান।
তবে এ অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের রুহুল ফরাজী ও তার পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরই হামলা চালিয়েছে। এতে তাদের গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের সাতবাড়িয়া গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)