নিজস্ব প্রতিবেদক : যুদ্ধকালিন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি স্মরণে দোয়া মাহফিল রোববার আসরবাদ অনুষ্ঠিত হয়েছে।
শহরের রেলবাজার জামে মসজিদে পারিবারিকভাবে এর আয়োজন করা হয়।
মুজিব বাহিনীর উপপ্রধান ও জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ ইসহক, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
বার্ধক্যজনিত কারণে ১২ জুন ভোরে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আলী হোসেন মনি।