নিজস্ব প্রতিবেদক : ছাত্রশিবিরের কেন্দ্রীর নেতা জিসান মিয়া কর্তৃক ধর্ষণ এবং নিজে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানোর প্রতিবাদে উত্তাল যশোরের শিক্ষা প্রতিষ্ঠান। রোববার যশোরের বিভিন্ন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নেন।
এ সময় শিবির নেতা জিসান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। যশোর সরকারি এমএম কলেজন, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম-আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু প্রমুখ।