Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সতীঘাটায় মাদক সেবনকালে ডিবি পুলিশের হাতে আটক ৩

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৭:২৪:২৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের সতীঘাটায় মাদক সেবনকালে ডিবি পুলিশের হাতে ৩জন আটক হলেও মুলহোতা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার সতীঘাটা বাহির মল্লিক গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, সাদা পোশাকধারী ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমল্লিক গ্রামের আলোচিত মাদকসেবী ইনামুল হক ইনা’র বাড়িতে অভিযান চালায়। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে ইনা কৌশলে পালিয়ে যায়। সে কয়েকদিন পৃর্বে জামিনে মুক্তি পেয়ে আবারও বেপরোয়া। কিন্তু তার বসত ঘরের মধ্যে ইযাবা সেবন অবস্থায় ৩ জন আটক হয়। এরা হচ্ছে বাহিরমল্লিক গ্রামের আকরাম হোসেনের ছেলে হৃদয় (৩০), চৌঘাটা গ্রামের মনিরুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী রাজু আহমেদ (২৭), তোলাগোলদার পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাজিন হোসেন (২৫)। উল্লেখ মাতাহারা রাজু ৩ দিন পৃর্বে সৌদি হতে দেশে ফেরে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের ডিবি হেফজতে রাখা হয়। তাদেরকে মুক্ত করতে দেনদরবার চলছিল। এদিকে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ। তাদের কর্মকাণ্ড হতে এলাকাবাসী মুক্তি চাই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)