Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এবার মিছিল নিয়ে মাদক ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিলো গ্রামবাসী

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ১২:২৭:২৭ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবার এক মাদক ব্যাবসায়ীর বাড়ি ভেঙে গুড়িয়ে দিলো বিক্ষুদ্ধ গ্রামবাসী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশীপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময়ে শতাধিক গ্রামবাসী জোটবদ্ধ হয়ে ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দির্ঘদিন ধরে কাশীপুর গ্রামের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এ নিয়ে গ্রামের কিছু মানুষ ওই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনকে সতর্ক এবং ব্যবসা বন্ধের অনুরোধ করেন। কিন্তু তারপরও কিছু মানুষ গোপনে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। সর্শেষ বুধবার সন্ধ্যার পর শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা হাতে নিয়ে মাদক বিক্রি বন্ধ করো, যুব সমাজ রক্ষা করোসহ বিভিন্ন স্লোগানে গ্রামে মিছিল বের করে। এক পর্যায়ে তারা তাদের কাশীপুর গ্রামের মাদক বিক্রেতা মিজান নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় মিজান পালিয়ে যায়।
গ্রামবাসী কাশীপুর গ্রামের রেজাউল ইসলাম রেজা বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবনের কারণে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে। এ কারণে সামাজিক উদ্যোগ হিসেবে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। ভবিষ্যতেও মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন-ঘটনার বিষয়ে খবর পেয়েছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)