Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:১৯:০১ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগাম অন এগ্রি কালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনু্ষ্িঠত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে কৃষি অফিসারের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ দিপা রানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিন ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আহসান উল্লাহ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আনিসুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দীন।
এসময় অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার টিপু সুলতান। সে সময় অনুষ্ঠানে কনগ্রেসে পুষ্টি উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষি কর্মকর্তারা জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজার সংযোগের সুবিধা পাবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)