Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

এখন সময়: শুক্রবার, ১২ জুন , ২০২৬, ১২:৫০:৩৪ এম

ক্রীড়া প্রতিবেদক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের। ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এবার বিশ্বকাপে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হলো। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানগুলোর বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো: মেক্সিকো: মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠানটি শুরু হয় রাত ১১টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানটি হয়। কানাডা: কানাডার টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়। যুক্তরাষ্ট্র: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হয়। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় (আজটেকা স্টেডিয়াম) ম্যাক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা।
প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা একসঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা করলো।যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে এবং মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে টুর্নামেন্টটি আয়োজন করলেও, এবারই প্রথমবারের মতো কানাডা বিশ্বকাপ আয়োজন করলো। এবার তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৩৯ দিনের এই আসর। তিনটি অনুষ্ঠান আলাদা হলেও এগুলো একটি অভিন্ন থিমের মাধ্যমে যুক্ত থাকবে—যেখানে ফুটবলের মাধ্যমে মানুষকে সীমান্ত পেরিয়ে একত্রিত করার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানগুলোর প্রযোজক হিসেবে দায়িত্বে আছেন মার্কো বালি। তিনি একাধিক অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান ও বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি শো আলাদা বৈশিষ্ট্য বহন করলেও সবগুলোই ফুটবলের ঐক্যের বার্তার সঙ্গে যুক্ত থাকবে।প্রতিটি দেশ নিজেদের সংস্কৃতি ও ভিজ্যুয়াল পরিচয় তুলে ধরবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপের সূচনা এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ব একসঙ্গে ভাগ করে নেয়। মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে, যা সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অভিন্ন উদ্যাপন হয়।
উল্লেখ্য, ১২টি গ্রুপে বিভক্ত হয়ে রেকর্ড ৪৮ দল অংশ নিচ্ছে এবারের আসরে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)