Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ১২:২৮:০৮ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত আলী (৪৫) খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাতিজা এরশাদের মারপিটে তার মৃত্যু হয়। নিহত নিয়ামত আলী উপজেলার কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, টাকা ধার দেওয়া নেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ভাতিজার সাথে নিয়ামত আলীর বিবাদ বাধে। একপর্যায়ে ভাতিজা তার চাচা নিয়ামতকে ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, দুপুর নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তারা পরীক্ষা করে দেখতে পান হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)