Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বামী সুজনকে আসামি করে শাম্মী হত্যা মামলা, চাকু উদ্ধার

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৭:২৬:০৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরতলীর শেখহাটি তমালতলা এলাকার গৃহবধূ ছামিনা আক্তার শাম্মীকে হত্যার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শফিকুল ইসলাম সোমবার (৮ জুন) রাতে জামাই সুজনকে আসামি করে এ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে। উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলার বাসায় স্ত্রী ছামিনা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন সুজন। এরপর নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে জামাই । সুজন বর্তমানে পুলিশি পাহারায় যাশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক কলহের জেরে সুজন তার স্ত্রীকে হত্যা করেন বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)