নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে ৭ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১লাখ ৯১ হাজার ৪২০ টাকাসহ ব্যবসায়ী মনির হোসেন (৪৬) ও রাবেয়া খাতুন খুশিকে (১৯) পুলিশ আটক করেছে। রোববার সকালে সাড়ে ১০টার দিকে ঘুগরী গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
মনির হোসেন মহেশপুর উপজেলার ঘুগরী গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে ও রাবেয়া খাতুন খুশি একই গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মহেশপুর ঘুগরী গ্রামের মনির হোসেন ও রাবেয়া খাতুন খুশি দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো। তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুর, দত্তনগর, জলিলপুর, ভৈরবাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান ইয়াবাসহ কোনো মাদক ব্যবসা আমার থানা এলাকায় আমি রাখবো না।