নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬৮০ বোতল বিভিন্ন মাদক উদ্ধার করেছে। এর মধ্যে ৮০ বোতল ভারতীয় মদ রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সোমবার ভোর রাতে ৫৮ বিজিবির অধিনে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মাদকের সিরাফ উদ্ধার করে। একই সময় মাধবখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার মাঠ থেকে ২২৫ বোতল মাদকের সিরাফ উদ্ধার করা হয়। এদিকে সোমবার সকালে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি বাগান থেকে ৩৩ বোতল মদ উদ্ধার করে। এদিতে একই সময় মেদীনিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি বাগান থেকে ৪৭ বোতল ভারতীয় মদ।
অপর দিকে রোববার ভোর রাতে ৫৮ বিজিবির অধিনে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৭০ বোতল ভারতীয় মাদকের সিরাফ, গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা একই সময় সীমান্ত এলাকা থেকে ১১৯ বোতল ভারতীয় মাদকের সিরাফ উদ্ধার করে।